আপনার বাংলাদেশ, আপনার রঙে

বাংলাদেশের ৬৪ জেলার যেগুলো দেখা হয়ে গেছে, ট্যাপ করে রাঙিয়ে দিন। বাকিগুলো? পরের ছুটির তালিকা।

  • বিনামূল্যে
  • লগইন ছাড়াই
  • ফোনেই চলে

ম্যাপের যেকোনো জেলায় চাপ দিন

০টি জেলা দেখা হয়েছেবাকি ৬৪

যেভাবে কাজ করে

অ্যাপ নামাতে হয় না, এক মিনিটেই শেষ।

  1. চিহ্ন দিন

    ম্যাপে বা তালিকায় চাপ দিয়ে দেখা জেলাগুলো চিহ্নিত করুন।

  2. রঙ ও নাম

    ছয়টা রঙের যেকোনো একটা বেছে নিন, চাইলে নিজের নাম-ছবি বসান।

  3. পাঠিয়ে দিন

    ছবি নামিয়ে নিন, কিংবা এক চাপে Facebook বা WhatsApp-এ পাঠান।

ছোট্ট কিছু সুবিধা

ফিডের মাপে ছবি

৪:৫ অনুপাতের ঝকঝকে ছবি, পোস্টে কাটা পড়বে না।

বিভাগভিত্তিক হিসাব

ছবিতেই থাকে কোন বিভাগের কয়টা জেলা দেখা হলো।

কোনো সার্ভার নেই

আপনার বাছাই আর ছবি এই ডিভাইস ছেড়ে কোথাও যায় না।

যখন খুশি আপডেট

নতুন জায়গা ঘুরে এসে আবার খুলুন, আগের সব ঠিকঠাক পাবেন।

৮ বিভাগের ৬৪ জেলা

বাংলাদেশের সব জেলার তালিকা, বিভাগ অনুযায়ী। ওপরের ম্যাপে এর যেকোনোটা চিহ্ন দেওয়া যায়।

ঢাকা বিভাগ ১৩টি জেলা

  • ঢাকা
  • ফরিদপুর
  • গাজীপুর
  • গোপালগঞ্জ
  • কিশোরগঞ্জ
  • মাদারীপুর
  • মানিকগঞ্জ
  • মুন্সীগঞ্জ
  • নারায়ণগঞ্জ
  • নরসিংদী
  • রাজবাড়ী
  • শরীয়তপুর
  • টাঙ্গাইল

চট্টগ্রাম বিভাগ ১১টি জেলা

  • বান্দরবান
  • ব্রাহ্মণবাড়িয়া
  • চাঁদপুর
  • চট্টগ্রাম
  • কুমিল্লা
  • কক্সবাজার
  • ফেনী
  • খাগড়াছড়ি
  • লক্ষ্মীপুর
  • নোয়াখালী
  • রাঙ্গামাটি

রাজশাহী বিভাগ ৮টি জেলা

  • বগুড়া
  • জয়পুরহাট
  • নওগাঁ
  • নাটোর
  • চাঁপাইনবাবগঞ্জ
  • পাবনা
  • রাজশাহী
  • সিরাজগঞ্জ

খুলনা বিভাগ ১০টি জেলা

  • বাগেরহাট
  • চুয়াডাঙ্গা
  • যশোর
  • ঝিনাইদহ
  • খুলনা
  • কুষ্টিয়া
  • মাগুরা
  • মেহেরপুর
  • নড়াইল
  • সাতক্ষীরা

বরিশাল বিভাগ ৬টি জেলা

  • বরগুনা
  • বরিশাল
  • ভোলা
  • ঝালকাঠি
  • পটুয়াখালী
  • পিরোজপুর

সিলেট বিভাগ ৪টি জেলা

  • হবিগঞ্জ
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • সিলেট

রংপুর বিভাগ ৮টি জেলা

  • দিনাজপুর
  • গাইবান্ধা
  • কুড়িগ্রাম
  • লালমনিরহাট
  • নীলফামারী
  • পঞ্চগড়
  • রংপুর
  • ঠাকুরগাঁও

ময়মনসিংহ বিভাগ ৪টি জেলা

  • জামালপুর
  • ময়মনসিংহ
  • নেত্রকোণা
  • শেরপুর

যা অনেকে জানতে চান

বাংলাদেশে কয়টি জেলা ও বিভাগ আছে?

বাংলাদেশে ৮টি বিভাগ ও ৬৪টি জেলা। ঢাকা বিভাগে ১৩টি, চট্টগ্রামে ১১টি, খুলনায় ১০টি, রাজশাহী ও রংপুরে ৮টি করে, বরিশালে ৬টি, আর সিলেট ও ময়মনসিংহে ৪টি করে জেলা।

নিজের বাংলাদেশ ভ্রমণ-ম্যাপ কীভাবে বানাব?

bdmap.site খুলে ম্যাপে বা তালিকায় যে জেলাগুলো ঘুরেছেন সেগুলোতে চাপ দিন। তারপর রঙের থিম বেছে নিন, চাইলে নিজের নাম-ছবি দিন, আর PNG, JPG বা PDF হিসেবে নামিয়ে নিন কিংবা Facebook বা WhatsApp-এ পাঠিয়ে দিন।

টাকা লাগবে?

না, একদম বিনামূল্যে। অ্যাকাউন্টও খুলতে হয় না।

আমার ছবি কোথায় যায়?

কোথাও না। ছবিটা শুধু আপনার ব্রাউজারের ভেতরে ম্যাপ বানাতে ব্যবহার হয়।

অন্য ফোনে খুললে কি আগের বাছাই পাব?

না। যে ব্রাউজারে বানিয়েছেন, বাছাই শুধু সেখানেই সেভ থাকে। অন্য ডিভাইসে নতুন করে চিহ্ন দিতে হবে।

Instagram স্টোরিতে দেব কীভাবে?

PNG নামিয়ে নিন, তারপর স্টোরি বা পোস্টে ছবিটা যোগ করুন। ফোনে “ছবিটা শেয়ার করুন” বাটন দেখা গেলে সরাসরি অ্যাপ বেছে নেওয়া যায়।

জেলার সীমানার তথ্য কোথাকার?

geoBoundaries-এর উন্মুক্ত ডেটা (CC BY 3.0 IGO)। ছবি পরিষ্কার রাখতে রেখাগুলো একটু সরল করা হয়েছে।

পরের ছুটিতে কোথায়?

ম্যাপের ফাঁকা জায়গাগুলোই বলে দেবে।

ম্যাপে ফিরে যান ↑